সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ নারীসহ ৬ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ নারীসহ অরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় বুধবার (২৮ জুলাই) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ৫৩৩ জন।
করোনা উপসর্গে মৃতরা হলেন- সাতক্ষীরা আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আব্দুর রশিদেও স্ত্রী রিনা (৩০), কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত আরমানের স্ত্রী রাবেয়া খাতুন (৭৫), একই উপজেলার নলতা গ্রামের মো. আনছার গাজীর স্ত্রী মর্জিনা খাতুন (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার নজিবুল্লাহর স্ত্রী রত্না অধিকারী (২৮), সদর উপজেলার কাথন্ডা গ্রামের কবির হোসেনের স্ত্রী মাসকুরা (৪৫) এবং শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান (৫০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা গত ১১ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় গতকালের চেয়ে বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০ দশমিক ১৫ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৮৯ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছেন ৬ জন। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন কিটে মোট ১৯৯টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ১৫ শতাংশ।
তিনি আরো জানান, বুধবার পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৪৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ১৮৬ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩২ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৯ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৫৪ জন। বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৯২ জন। সরকারি ও বেসরকারি মিলিয়ে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৪ জন। জেলায় বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৪ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৩৩ জন।
এমএসএম / জামান
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০