ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

৫শ’ বস্তা সরকারি টিএসপি সার চুরিঃ আটক ২


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২০-৪-২০২৩ দুপুর ৩:১৬
যশোরের অভয়নগরে বিএডিসি’র ৫শ’ বস্তা টিএসপি (মরক্কা) সরকারি সার চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ৫শ’ বস্তা টিএসপি সার। এ ঘটনায় (১৯ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার রাজঘাট এলাকায় ভৈরব নদীর তীরে নাহার ঘাটে এ সার চুরির ঘটনা ঘটে।  
আটককৃত দুইজন হলেন- উপজলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের চিত্রনাথ রায়ের ছেলে নাহার ঘাটের শ্রমিক সরদার দবাচার্য্য রায় (৩৭) ও বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামর আসলাম হাসানের ছেলে ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট (২৮)।
নাহার ঘাটের সরদার ও নওয়াপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ জানান,পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারের পূর্বে ঘাটের সকল কাজ বন্ধ থাকে। ঘটনার দিন মঙ্গলবার ইফতারের সময় তিনি জানতে পারেন, ঘাটের শ্রমিক সরদার দবাচার্য্য রায় একটি ট্রাক আকিজ গ্রুপের আমদানীকরা সরকারি টিএসপি (মরক্কা) সার লোড করছে। দ্রুত তিনি ঘাটে আসেন এবং লোড করা ট্রাক আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে সারবোঝাই ট্রাক ( ঢাকা মট্রা ট-১৪-৫২৮০) সহ অভিযুক্ত দবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুলকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। 
আকিজ গ্রুপের নাহার ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওয়্যারহাউজ) ওবায়দুর রহমান জানান,আকিজ গ্রুপের কনসালটট মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড সরকারি ভোর্তূকির বিএডিসি টিএসপি (মরক্কা) সার মরক্কা থেকে আমাদানি করে। পরে সেই সার লাইটার জাহাজে করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার নাহার ঘাট ড্যাম্পিং করা হয়। ঘাটের শ্রমিক সর্দার দবাচার্য্য রায় অজ্ঞাতনামা ১০-১২ জনের সহযাগিতায় ৫শ’ বস্তা টিএসপি সার চুরি করে একটি ট্রাক লোড করান বলে জানান। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। ঘটনার পর বুধবার দুপুরে দেবাচার্য্য রায়, ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
চুরির বিষয়টি এড়িয়ে গিয়ে অভিযুক্ত দেবাচার্য্য রায় জানান, ৫শ’ বস্তা টিএসপি সার তিনি ওই ড্যাম্পে লুকিয়ে রেখেছিলেন। ওই সারর মালিক তিনি। মঙ্গলবার ইফতারর সময় সারগুলা ট্রাক লোড দেওয়ার পর পুলিশ এসে তাকেসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন