নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত ইসমাইল হোসেন শিহাব (৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের আঠার বাড়ির গোলাম মোস্তফা সুমনের ছেলে।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিহত শিহাব রাস্তা পারপারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি রাস্তা পারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied