ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষক খুশি!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-৪-২০২৩ দুপুর ২:৫৪

রাজশাহীতে বোরো ধান কাটা শুরু হয়েছে । শুরুতে বোরো ধান রোপণে আবহাওয়া অনুকুল থাকায় এবার বাম্পার ফলন হবে এমনটা আশা করছেন চাষিরা। মূলত আগাম জাতের বোরো ধান কাটতে শুরু করেছে কৃষকরা। রাজশাহীর ৯টি উপজেলাতেই আগাম জাতের বোরো ধান কাটতে শুরু করেছে কৃষকরা। বিশেষ করে এবার ঝড়ঝাপটা তেমন না থাকায় আগেই ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধান ও খড় ভালো ভাবে শুকিয়ে বাড়িতে তুলতে পারছেন বোরো চাষিরা। আসা করা যাচ্ছে সপ্তাহ দু-এক দিনের মধ্যে সব বোরো ধান কাটা ও মাড়াই করে সুষ্ঠু ভাবে ঘরে তুলতে পারবেন কৃষকরা।

প্রতি বছরের ন্যায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে,প্রায় বোরো জমির ধান পেকে সোনালী রঙে শোভা ছড়িয়ে দুলছে জমিতে। অন্যদিকে আলু উত্তোলনের জমিতে লাগানো বোরো ধান সুবজ হয়ে বেড়ে উঠছে। বেশকিছু কৃষক জানান,এখনো বহিরাগত শ্রমিকরা না আসায় এলাকার শ্রমিক দিয়ে ধান কাটতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের।বহিরাগত শ্রমিকরা না আসায় স্থানীয় শ্রমিকরা নিজেদের ইচ্ছে মতো শ্রমের মূল্য বাড়িয়ে কেউ পাইট হিসেবে কেউ জমি ঠিকা নিয়ে করছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে আসা করা যাচ্ছে দু’এক দিনের মধ্যে বহিরাগত শ্রমিকরা চলে আসবে। এবছর বোরো ধানের যে পরিমাণ ফলন পাচ্ছেন কৃষকরা তা দু’পাঁচ বছরেও এমন ফলন পাননি। এবছর বোরো জমিতে প্রতি বিঘায় সর্বনিম্ন ৩০থেকে ৩৫ মন করে ফলন হচ্ছে। বাজারে দামও ভালো থাকায় ব্যাপক খুশি হলেও দাম ও আবহাওয়া নিয়ে অনেকটাই সংকিত হয়ে রয়েছে কৃষকরা। তানোর শিবনদী(বিলকুমারী)বিলের একাবারে নিচে থেকে মাথায় ও বাঁশের ভারে করে ধান নিয়ে এসে তালন্দ বাজার পার হয়ে  মুল রাস্তায় পালা দিয়ে রেখেছেন শ্রমিকরা। তারা জানান ১০ জন শ্রমিক এক সাথে কাজ করছি।

বিঘা প্রতি ৪ থেকে ৫ মন মুজরীতে ধান কাটা হচ্ছে। যে সব জমি একেবারেই নিচে সেগুলো থেকে ধান বহনে প্রচুর কষ্ট হয়। ওই সব জমিতে বিঘায় ৫ মন করে নেওয়া হয়। আর রাস্তার ধারের জমি সেগুলোতে ৪ মন করে নেওয়া হয়।  তারা হরিদেবপুর গ্রামের সঞ্জয়, বিপুল ও উজ্জলসহ কয়েকজন কৃষকের ধান কেটে বহন করছেন। তানোর থানার মোড়ের ধান ব্যবসায়ী সুনিল দাস জানান,পাকি ১১শ টাকা মন ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরো বাড়বে। আমাদের উপজেলায় কাচি পাকি দুই ধরনের হিসাব হয়। ২৮ কেজিতে কাচি ১ মন, বাজার মুল্য ৭০০ টাকা, আর ৩৭ কেজিতে পাকি ১ মন বাজার মুল্য ১১০০ টাকা।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদকে একাধিক বার ফোন দেয়া হলেও রিসিভ করেননি তিনি

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত