ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভৈরব নদীতে পড়ে ১৪বছর বয়সি স্কুল ছাএের মৃত্যু


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ১২:৪৩
যশোরের অভয়নগরের ভৈরব নদের পানিতে ডুবে শুভ দত্ত(১৪),নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। কিশোর শুভ(১৪) উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে,সে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল।
 
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শুভ তার বন্ধুদের সাথে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়,এসময় পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে নৌকার মাঝি সঞ্জয়,তার দুই হাত ভেসে থাকতে দেখতেই উদ্ধার করার চেষ্টা করলে উদ্ধারে ব্যর্থ হয় তিনি। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর দেওয়ার কিছুক্ষণের ভিতরে,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে ৫ মিনিটের ভিতরে নদীর তল থেকে থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
 
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম,লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে, পরিবারের হাতে হস্তান্তর করেন।  শুভর এমন অকাল মৃত্যুতে ওই এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন