ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র গরমে আর শ্রমিক সংকটে অসহায় কৃষকের ধান ঘরে তুলল উখিয়া উপজেলা যুবলীগ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ৩:১৯
এই ভরা মৌসুমে বুরো ধানের  ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় ছিলেন ভালুকিয়ার এক কৃষক। বিষয়টি জানতে পেরে তার সবকটি জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উখিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
 
 উখিয়া উপজেলা যুবলীগের সাবেক  সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভালুকিয়া এলাকায় দিন ব্যাপি কর্মসূচির মধ্য দিয়ে এই কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। ঘরে কৃষকরা ধান তুলতে পেরে খুশি হয়ে যুবলীগ নেতাকর্মীদের জন্য প্রাণ খোলে দোয়া করেন। গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
 
এই আহবানে সাড়া দিয়ে উখিয়া উপজেলার যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও তার সহকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন। এসব কার্যক্রন আগামী ১৫ দিন পর্যন্ত চলমান থাকবে বলে কৃষকদের আশ্বাস দিয়ে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না ওঠা পর্যন্ত প্রত্যান্তঞ্চলে যুবলীগ এই কর্মসূচি পালন করবে
 
এদিকে কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন যুবলীগ। কৃষক নুরুল আলম ও নুর মোহাম্মদ তাদের ধন্যবাদ  এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই প্রত্যাশা ব্যাক্ত করেছেন।

এমএসএম / এমএসএম

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক