চট্টগ্রামে পূর্বশত্রুতার জের ধরে হামলায় কলেজ ছাত্রীসহ গুরুতর আহত তিনজন
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও পুর্ব হাইদগাঁও মাইজপাড়া এলাকায় শুক্রবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় হামলায় কলেজ ছাত্রীসহ তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার মাইজপাড়া পূর্ব হাইদগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালায় হামলায় খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী কাউছার আকতার(১৭), কলেজ ছাত্রীর মা ফেরদাউস আকতার(৪০), বাবা আবুল হাশেম(৪৫) উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রী কাউছার আকতার(১৭) ও মা ফেরদাউস আকতার(৪০) স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হামলার ঘটনায় আবুল কাশেম(৫৫), সাকিব(২১)সহ ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় শুক্রবার রাতে অভিযোগ করেন। অভিযোগ হামলার নগদ টাকা স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। তবে প্রতিবেশিরা জানায়, প্রথমে ঝাড়ু দিয়ে আঘত করার পর পাল্টা হামলা করেছে বলেও সূত্রে জানায়।
এ বিষয়ে অভিযোগকারী আবুল হাশেম জানান তারা পরিকল্পিতভাবে আমাকে এবং স্ত্রী ও আমার কলেজে পড়ুয়া মেয়েকে হত্যার চেষ্ঠা চালায় আমার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিন্টন সরকার বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে,তদন্ত চলছে তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন