চুয়াডাঙ্গায় কৃষকের ধান কেটে সহায়তা করেছে জেলা যুবলীগ
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র এক কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে সহায়তা করা হয়েছে। ২৯শে এপ্রিল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের কৃষক সজিব সর্দারের ৩ বিঘা জমির ধান কেটে দেয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন।
ধান কাটা শেষে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের আহ্বানে সারাদেশে কৃষকের ধান কেটে সহায়তা করছে আওয়ামী যুবলীগ। এরই অংশ হিসেবে আমরা চুয়াডাঙ্গায় হতদরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া শুরু করেছি। আজ (গতকাল) প্রথম দিনেই বালিয়াকান্দি গ্রামের হতদরিদ্র কৃষক সজিব সর্দারের ৩ বিঘা জমির ধান কেটে দেওয়া হয়েছে। ধান কাটা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে থাকবে।
কৃষক সজিব সর্দার বলেন, ‘ধান পেকে গেলেও টাকা ও শ্রমিকের অভাবে আমার ৩ বিঘা জমির ধান কাটতে পারছিলাম না। ঝড় ও বৃষ্টির কারণে ধান নষ্ট হওয়া নিয়ে চিন্তায় ছিলাম। এরই মধ্যে আজ (গতকাল) যুবলীগের নেতাকর্মীরা আমার বাড়িতে আসেন এবং ধান কেটে দেওয়ার জন্য আমার সঙ্গে মাঠে আসে। অনেক যত্ন নিয়ে যুবলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমার এই উপকারের কথা কখনও ভুলবো না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নঈম হাসান জোয়ার্দ্দারের প্রতি কৃতজ্ঞ।
ধানকাটা কার্যক্রমে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ্ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির বনফুল, সহ—সভাপতি বিপ্লব হোসেন, মো. সলোক, সাধারণ সম্পাদক জান্টু, যুগ্ম সম্পাদক সুমন মেম্বার, শংকর চন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম মেম্বার ও সংগঠনিক সম্পাদক মাহফুজ,পদ্মবিলা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক খোকন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মংলা মল্লিক, সাধারণ সম্পাদক তরিকুল, ৪ নম্বর ওয়ার্ড সহ—সভাপতি মঞ্জুর আলী, সাধারণ স্মপাদক মামুন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইচানুল শেক, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। এছাড়াও মোমিন, খোকন, মামুন, আঙ্গুর, সাহেদুল, টোকন, রাকিব, আহসান, বসির, নয়ন প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি