গলাটিপে শিক্ষক হত্যার অভিযোগ
যশোরের অভয়নগরে ছোট ভাই ইমরান হোসেন বিরুদ্ধে বড় ভাই ইসমাইল হোসেনকে (৩৯) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার জাফরপুর গ্রামের ঘোড়া বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন যশোর এম এস টি পি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাফরপুর ঘোড়া বটতলা নামক স্থানের আইনাল হোসেনের সেজো পুত্র ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে পরিবারের সদস্যদের সামনে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশিরা জানান, শুক্রবারে রাত ৯ টার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি ও বিবাদের এক পর্যায়ে ছোট ভাই ইমরান হোসেন গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ বলেন, ইসমাইল হোসেন মারা গেছে শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে। এ বিষয়টি নিয়ে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ইসমাইল হোসেন ও তার ছোট ভাই ইমরান হোসেন এর মধ্যে ঝগড়াঝাটি লাগে। পরে ইসমাইল হোসেন মারা যায়। লাশ উদ্ধার করে মগে' পাঠানো হয়েছে। শনিবারে একটি অপমৃত্যু মামলা দায়েরের করা হয়েছে। ডাক্তার বলেছে গলার রগের সমস্যার কারনে মারা গেছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied