ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১০ জন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১:৪২
সারাদেশের ন্যয় কাপ্তাই উপজেলায় রবিবার হতে শুরু হওয়া এসএসসি ও সমমান এর পরীক্ষায়  এ বছর সর্বমোট ১ হাজার ১শত ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। তৎমধ্যে কাপ্তাইয়ের ৩টি কেন্দ্রে ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিচ্ছেন এবং ১টি কেন্দ্রে ২টি মাদ্রাসার ১শত ৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
 
এছাড়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৫২ জন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৩ শত ৩৭জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে  ৪শত ৬৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সেইসাথে কাপ্তাই  আল আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১শত ৩০ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।  
 
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, প্রথমদিনে সর্বমোট ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তৎমধ্যে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ১জন,  কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় ৬ জন,  এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে রবিবার সকালে  কাপ্তাইয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশে চলমান এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয় নির্দেশিত নির্দেশনা সমুহ মেনে যাতে পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু