মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২শ’ ৮৬ জন সুফলভোগীর মাঝে ২টি করে ভেড়া, ২৭ কেজি করে ভেড়ার খাবার ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মালেক। ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. মোমরেজ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমূখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত