ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জালিয়তির অভিযোগে দুইজন কারাগারে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৪-২০২৩ বিকাল ৫:৫০

চট্টগ্রামে জাল জালিয়তির অভিযোগে দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম এর বিচারক কামরুন নাহার রুমির আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে জামিন নামঞ্জুর করে গতকাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
আদালত সূত্রে জানায়, চট্টগ্রামের আনোয়ারায় জাল জালিয়তি করে বিভিন্ন কাগজ ও জাল দলিল তৈরির মামলায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালত। জালিয়তির বিষয়টি সিআইডির তদন্তে প্রমানিত হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক  পরোয়ানা জারি করেন।  গ্রেফফতারি পরোয়ানা জারিকৃত আসামীরা হলেন, চাতরী ইউনিয়নের সিংহরা (বদনছাটি) গ্রামের নূর আহমদ খাঁন বাশী (৭৫), নাজিম উদ্দীন, নুর জাহান বেগমসহ তিন জনের বিরুদ্ধে। তারা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালিন জামিনে থাকলে জামিনের মেয়াদ শেষ হওয়ায় পর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুন নাহার রুমির আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদাল উভ পক্ষের শুনানির শেষে নুর আহাম্মদ খান প্রকাশ বাশি ও  মো. নাজিম উদ্দীনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, নুর জাহান বেগমের জামিন আবেদন মঞ্জুর করে। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ফখরুদ্দীন ও এডভোকেট শহিদুল ইসলাম তালুকদার, আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নুরুল ইসলাম ও এডভোকেট সুশান দাশ। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ফখরুদ্দীন বলেন, বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছে এবং জামিন দেয়ার মত না হওয়ায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার