সাভার মডেল থানায় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভার মডেল থানাধীন পোড়াবাড়ী সাকিনস্থ প্রস্তাবিত হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনপুর বালুরমাঠ থেকে বিপুল পরিমান হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুুলিশ।
সাভার মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় ২৮ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পোড়াবাড়ী কাঞ্চনপুর বালুর মাঠ থেকে মোঃ শাহীন (৪৫), পিতা মৃত মোহাম্মদ আলী, সাং পোড়াবাড়ী, সাভার এর কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।
জব্দকারী অফিসার এ এস আই অশোক দত্ত ও এস আই ওবায়দুর রহমান দৈনিক সকালের সময়কে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের পোড়াবাড়ী কাঞ্চনপুর বালুর মাঠ এলাকা থেকে মাদক ব্যবসায়ী শাহীন এর লুঙ্গীর বাম ও ডান কোচরে দুইটি পলি প্যকের মধ্যে থাকা ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করি যার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী শাহীনের নামে সাভার মডেল থানায় পূর্বের তিনটি মামলা আছে।
উক্ত আসামী শাহীনের বিরুদ্ধে সাভার মডেল থানার মাশলা নং ৭৫, ধারা ৩৬ (১) ৮ (গ) তারিখ ২৮/০৭/২০২১ মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক
Link Copied