পঞ্চগড়ে অভাবের তারনায় ২দিনের শিশুকে দত্তক দেয়ার চেষ্টা মায়ের
পঞ্চগড়ে অভাবের তারনায় জরিনা বেগম নামের এক মা তার দুই দিনের শিশু সন্তানকে দত্তক দেয়ার চেষ্টা করেছিলেন।ঘটনাটি সোমবার (১ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাওয়াপাড়া এলাকার আজিমুল ইসলামের বাড়িতে ঘটে। ওই মা-য়ের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার জাউরাপাড়া এলাকার সাজু ইসলামের স্ত্রী।স্থানীয়দের অভিযোগ শিশুটিকে বিক্রি করা হয়েছে।
জানা যায়, জরিনা বেগম জন্মের পর থেকে বাবা-মায়ের সাথে ঢাকায় থাকতেন।পরিবার বছর খানেক আগে বিয়ে দেয় সাজুর সাথে। অন্তসত্তা হওয়ার পর বুঝতে পারে তার স্বামী প্রায় পাগল। পরে পরিচয় হয় পঞ্চগড়ের হাড়িভাষা এলাকার মানিক ও তার স্ত্রীর সাথে। তারা সন্তান নিতে চাইলে, নষ্ট না করে রাজি হয় তাদেরকে দিতে। কিছুদিন আগে মানিক তার স্ত্রীসহ জরিনাকে নিয়ে আসে পঞ্চগড়ে।আসার পর জরিনার মোবাইল ফোন, কাপড় নিয়ে চাকলাহাট এলাকার মুন্সিপাড়ায় খোকনের বাড়িতে রেখে পালিয়ে যায়।খোকনের বোন নুর ইসলামের সাথে আলাপ করে সন্তান দেয়ার জন্য এক নারী আসছে।
পরে নুর ইসলাম রাসেলের সহযোগিতায় হাড়িভাষা এলাকার আজিমুলের বাড়িতে রাখা হয় জরিনাকে।সেখানে গত শনিবার (২৯ এপ্রিল) একটি মেয়ে শিশু ভূমিষ্ট হয় তার।সে শিশু নুর ইসলাম রাসেলকে দত্তক দেয়ার চেষ্টা করছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আহসানুজ্জামানসহ কয়েকজন স্থানীয়।নুর ইসলাম রাসেল চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর মুন্সিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
জরিনা বেগম জানান, আমরা গরীব আমার স্বামী পাগল মা-বাবা বরিশালে কাজ করেন। আমি এখন শিশু নিয়ে কিভাবে কাজ করে চলবো এজন্য সন্তানকে দত্তক দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক জানান, চেয়ারম্যানের মাধ্যমে লিখিত নেয়া হয়েছে।ওই নারী অসহায় হওয়ার কারনে নুর ইসলাম রাসেল নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয়ে রাখা হয়েছে।তারা মা শিশু আলাদা হবেনা।দত্তক দিতে চাইলে শিশুটি বড় হওয়ার পর দিতে পারবে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
Link Copied