ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১-৫-২০২৩ রাত ৯:১০

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (১লা মে) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে বাজারের ত্রিবেণী মোড়, কাচারি সড়ক, কলেজ গেইট এলাকা প্রদক্ষিণ করে ফের বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এসে শেষ হয়।
 র‌্যালি শেষে বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামালের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কদর আলী মুসা, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর, খাগড়াছড়ি সড়ক পরিবহন বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, চট্টগ্রাম হাটহাজারী রাউজান ফটিকছড়ি অটো টেম্পু বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়ন ফটিকছড়ি শাখার সভাপতি মোঃ বাবু, সাধারণ সম্পাদক মোঃ দৌলত মিয়া, চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়ন হাটহাজারী শাখার সভাপতি মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, চট্টগ্রাম জেলা জিপ শ্রমিক ইউনিয়ন হাটহাজারী শাখার সভাপতি মোঃ জানে আলম প্রমুখ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন