ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৩ রাত ৯:১৩
"শ্রমিক-মালিক ঐক্য গড়ি " স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" আজ ১লা মে ২০২৩ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে স্বরণে নিয়ে বিশ্বব্যাপি একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১লা মে সকাল ০৯:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে সকল সরকারি, আধা-সরকারি, মালিক-শ্রমিকদের সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। পরবর্তীতে ডিসি সাহিত্য মঞ্চে সকলের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ওর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মাহ্ফুজুর রহমান মনজু, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সকল সরকারি, বেসরকারি, এনজিও, বিভিন্ন পেশাজীবি সংগঠন, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির