দামুড়হুদায় বজ্রপাতে ধান পুড়ে ছাই
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে শফিকুল নামের এক কৃষকের ১৫, কাটা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে । রোববার বিকালে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছির পশ্চিম পাড়া গ্রামে চিৎলা মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে ঝড় হাওয়া ও বৃষ্টি সাথে সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। জীবনের মায়া ত্যাগ করে শত শত মানুষ মাঠে নিজ নিজ জমিতে পাকা ধান গোছাতে থাকে। হঠাৎ করে বিকাল সাড়ে ৫ টার দিকে কুড়ুলগাছির চিৎলা মাঠের মাঝ খানে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে এলাকায় কালো ধুয়ার সাথে বারদের গন্ধে মাঠ ভরে যায় এবং কুড়ুলগাছির পশ্চিমপাড়ার রমজানের ছেলে অসহায় কৃষক শফিকুলের একমাত্র এক বছরের খাবারের অবলম্বন ১৫ কাটা জমিতে বজ্রপাত ঘটে এবং সঙ্গে সঙ্গে পাকা ধান পুড়ে ছায় হয়ে যায়। খবর পেয়ে অসহায় কৃষক শফিকুল ছুটে যায় তার ধানের জমিতে গিয়ে দেখে জমির পুরা ধান পুড়ে ছায় হয়ে গিয়েছে, এক বছরের খাবার ঘরে তোলার আগেই তা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কৃষক শফিকুল। তার আর্তনাদে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। কৃষক শফিকুল জানান বিকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। হঠাৎ একজন আমাকে খবর দেয় আমার ধানে বজ্রপাতের আগুন লেগেছে। আমি ও পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখি বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর আগেই সব শেষ হয়ে গিয়েছে।
এলাকাবাসী জানান শফিকুল এক জন অসহায় মানুষ ধার দিনা করে চাষ করেছিলো। ধানপুড়ে তার অনেক ক্ষতি হয়ে গেলো। তার পরিবারের পাশে দাড়িয়ে সহযোগিতা করার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীমহল।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied