প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ০৬ শিক্ষার্থী
স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক'পেতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় শিক্ষার্থী।
সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন-
ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মো. সাগর ইসলাম (৩.৯১) , বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয় (৩.৯),কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক (৩.৮৬) , সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায় (৩.৯) ,আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা (৩.৭৬), লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার (৪.০০)।
মনোনীত শিক্ষার্থীদের সবাই ২০১৪-১৫ সেশনের ও বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ।
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত