ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩৫তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ১:১৮

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।  সোমবার রাতে শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলা মঞ্চে ৩৫তম আসরের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী, সেরা স্টল প্রদর্শন, আলোকসজ্জা, দেওয়াল পত্রিকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে পিএইচডি ডিগ্রী অর্জন করায় ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারকে আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও তার প্রতি পঙ্ক্তিমালা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত