কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
চলতি বোরো মৌসুমে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকের ৫শত ৮১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়। যেখানে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে কাপ্তাই কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। সেইসাথে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ধান উৎপাদন হওয়ার আশা করছে কাপ্তাই কৃষি বিভাগের কর্মকর্তারা। এছাড়া বোরো ধানের ভালো ফলন হওয়াতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মুখে হাসি ফুটেছে। বর্তমানে ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীর।
কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, উপজেলার প্রায় সবকটি ব্লকেই এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। এবিষয়ে কাপ্তাই উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলার মোট ৫শত ৮১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়। যার মধ্যে হাইব্রীড জাতের ধান চাষ হয়েছে ৮৫ হেক্টর এবং উপসী জাতের ধান চাষ হয়েছে ৪৯৬ হেক্টর। এছাড়া উপসী জাতের মধ্যে ব্রিধান-২৮, ২৯, ৮৮, ৮৯ এবং ১০০ জাতের ধান চাষ করা হয়েছে। পাশাপাশি হাইব্রীড জাতের মধ্যে এসিআই-১, এসএল-৮-এইচ এবং হিরা জাতের ধানের চাষ করা হয়েছে।
এদিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা, চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান ব্লকে সরজমিনে গিয়ে দেখা যায় ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ -কৃষাণী ধান কাটায় ব্যস্ত সময় পার করছে।
চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান ব্লকের কৃষক মৃণাল তঞ্চঙ্গ্যা, সুফলা তঞ্চঙ্গ্যা সহ বেশ কয়েকজন কৃষক-কৃষাণী জানান, এইবার দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র তাপদাহের ফলে ধান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম আমরা। তবে সব উপেক্ষা করে এবার ধানের ভালো ফলন পাওয়াতে আমরা অনেক খুশী। আমাদেরকে কাপ্তাই কৃষিবিভাগ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার ফলে আমরা অনেক সহযোগীতা পেয়েছি।
কাপ্তাই রেশম বাগান ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক জানান, ইতিমধ্যে কাপ্তাইয়ে বোরো ধান কাটা উৎসব শুরু হয়ে গেছে। এছাড়া আবহাওয়া পরিস্থিতি ভালো থাকতে থাকতে আগামী ১ সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ করা হবে। এছাড়া এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের এই কৃষি কর্মকর্তা আশা করছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied