চন্দনাইশে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ
চট্টগ্রাম চন্দনাইশে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বেদমভাবে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এব্যপারে ২মে জান্নাতুল আঁখি (২৭) বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগ ও নির্যাতনের শিকার জান্নাতুল আঁখির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৮/৯ বছর আগে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী আর্দশ পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে মো.মনিরুজ্জামান (৩৮) এর সাথে একই এলাকার মো.তৈয়ব মিয়ার মেয়ে জান্নাতুল আঁখি'র বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় তার ননদ জান্নাতুল ফেরদৌসের প্ররোচনায় ও সহযোগিতায় নানান অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। প্রতিদিনের ন্যায় আজও দুপুরে বাড়িতে রান্না করার জন্য চাল-ডাল,বাজার ইত্যাদি আনার জন্য বলা হলে অহেতুক গালিগালাজ করে চুল ধরে টানাহেঁচড়া,কিল,ঘুষি,লাথি মেয়ে মারাত্মক ভাবে জকম করে। পরে তার শোর চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এব্যাপারে জান্নাতুল আঁখি বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মনিরুজ্জামান তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন। আমার ননদ জান্নাতুল ফেরদৌসের প্ররোচনায় ও সহযোগিতায় তার কথামতো যৌতুকের টাকা দাবি করেন। আমার বর্তমানে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানের কথা চিন্তা করে অনেক নির্যাতন সহ্য করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে চন্দনাইশ থানার এস আই হিরু বিকাশ জানান,এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। এটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান