ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে দুলাল হত্যার ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ৩:৫০
 জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে টেটাঘাতে খুন হওয়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আবুল কাশেম দুলাল (৫০) হত্যা মামলার সকল আসামীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও স্মারকলিপি দিয়েছে নিহতের স্বজনসহ এলাকাবাসী।
 
মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে নিহত পরিবারের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ ঘন্টাব্যাপী সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে জনতা।মানববন্ধন শেষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,জামালপুর পুলিশ সুপার ও জামালপুর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
 
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী,নিহত দুলালের বাবা আব্দুর রাজ্জাক,নিহতের ছোট ভাই রেজাউল করিম, নিহত দুলালের স্ত্রী মাসুমা বেগাম প্রমুখ বক্তব্য রাখে। নিহত দুলালের বৃদ্ধ পিতা আব্দুর রাজ্জাক বলেন,আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ছেলেকে তারা অন্যায় ভাবে মেরে ফেলেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য হস্তক্ষেপ কামনা করছি।
 
দুলালের স্ত্রী মাসুমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন,যারা আমাকে অকাল বিধবা করেছে তাদের যেন দ্রত গ্রেফতার করে ফাঁসির শাস্তি কার্যকর করা হয়। উল্লেখ গত ২৬ এপ্রিল শিক্ষক আমিনুল ইসলামের মোটরসাইকেলে পিষ্ট হয়ে স্থানীয় এক ব্যক্তির ছাগল আহত হয়। এ নিয়ে ওই শিক্ষক লাঞ্ছনার শিকার হন। মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় নিহত আবুল কাশেম দুলাল শিক্ষকের পক্ষ নিয়ে প্রতিবাদ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে উভয় পক্ষকে শান্ত করেন। এর জেরে ২৭ এপ্রিল দুপুরে আবুল কাশেম দুলাল আলীপাড়া দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ বাঙ্গা মিয়াসহ তার সহযোগীরা হামলা করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
পরে নিহতের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ছয় জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান