দ্রব্যমূল্যের অস্থৃতিকর পরিবেশ, হাতিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উদ্যোগতিতে, অনুমোদনহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা সদর ওছখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু এই অভিযান পরিচালনা করেন।
এ সময় আরমান স্টোরে অনুমোদনহীন পণ্য বিক্রি ও পঁচা ফল বিক্রির অভিযোগে ৮০ হাজার টাকা, মাছ বাজারের দুইজন মুরগি ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশ মুরগি বিক্রির অভিযোগে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা, তিন মামলায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম ও হাতিয়া থানার একজন এস আই , সাংবাদিক সহ পুলিশের চার সদস্যের একটি টিম।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছ ও সবজি ব্যবসায়ীদের পণ্য তালিকা প্রদর্শন করার জন্য সতর্ক করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: কায়সার খসরু বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা প্রতিদিন এক একটি বাজারে এই অভিযান পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য হলো ভোক্তাদের হয়রানি বন্ধ করা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
Link Copied