ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:২০
ঠাকুরগাঁও জেলা প্রশাসককে করোনার স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে জেলা পরিষদ। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর পক্ষ থেকে এ উপহারসামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। উপহারসামগ্রী গ্রহণ করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জীবানুনাশক সাবান।
 
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, করোনাকালে জেলা প্রশাসন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই দুঃসময়ে জেলা প্রশাসনের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও জেলা প্রশাসনের সেবামূলক কাজে জেলা পরিষদ পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, জেলা পরিষদের অফিস সহকারী চপন কুমার সরকার।
 
জেলা পরিষদের উপহার পাওয়ার পর জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, করোনার এই কঠিন পরিস্থিতির মধ্যেও জেলা পরিষদ আজ জেলা প্রশাসনকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিয়েছে। এজন্য ধন্যবাদ জানাই জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্য সকলকে। করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলেই করোনা মোকাবেলা করা সম্ভব। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে