চুয়াডাঙ্গায় শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ রা মে মঙ্গলবার বিকেল ৫ঃ০০ টায় শঙ্করচন্দ্র শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকাকে বিজয় করতে আওয়ামী যুবলীগকে কাজ করতে হবে। পরিচ্ছন্ন, মেধাবী, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের যুবকদের তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত— শক্তিশালী করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগকে স্মার্ট আওয়ামী যুবলীগ হিসেবে রূপান্তর করা হবে।’ এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনাসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার সকল জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও হাফিজুর রহমান হাপু। সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম ও সাবেক ছাত্রলীগ নেতা রামীম হোসেন সৈকত।
শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মমিন, আবু সাইদ, লিমন, আব্বাস, মজিবুল, কাশেম, মাসুদ, মোহাম্মদ, রাজু, শামীম প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি