ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে সংখ্যালঘু পরিবারে হামলা, আহত-৫


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ১১:৪৩
নেত্রকোণার খালিয়াজুরীতে বসতভিটা থেকে উচ্ছেদ করতে  সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে দূর্বৃত্তরা। 
 
সোমবার  (১ মে) রাত আটটার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিন নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
সংখ্যালঘু পরিবারের সদস্যা রিনা রানী বর্মন জানান, আমরা রাজিবপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বর্মন পরিবারের বসত ভিটা ওপর চোখ পড়েছে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি হাবিবুর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান ও স্থানীয় সন্ত্রাসীদের। তারা আমাদের বসতভিটাটুকু তাদের দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই নানা রকম মানসিক অত্যাচার করে আসছে। আজ আমাদের টিনের ঘরের চালে ঢিল মারতে নিষেধ করায় মোঃ নুরুজ্জামান , নাদু ও রাব্বি মিয়ার  নেতৃত্বে আরও ৪/৫ জন আমাদের বাড়িঘরে হামলা এবং মারপিট করে এলাকা থেকে উচ্ছেদ না হলে জানে মেরে ফেলার হুমকি দেয়।
 
এসময় সুভাষ বর্মন -(৩৫) সুবেন্দ্র বর্মন (৪০) সুমিত্রা রানী বর্মন (৫৫) বৃষ্টি রানী বর্মন (১৫) ও রীনা রানী বর্মন (৩৫) আহত হয় । আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে তাদেরকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ সুরোজিত রায়।
 
এব্যাপারে সুভাষ বর্মন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন,আমি রাতেই হামলার খবর পেয়েছি এবং আহতদের চিকিৎসার খবরাখবর নিয়েছি। 
 
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক আকিকুর ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগপত্রটি পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে 

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি