ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করবেন কাউন্সিলর প্রার্থী মোঃ জুয়েল হোসেন জয়


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৩-৫-২০২৩ বিকাল ৫:৪৬
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচন আগামী ২৫শে মে অনুষ্ঠিত হওয়ার লক্ষে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সেই সাথে নানা প্রতিশ্রুতি ও পোষ্টার ফেষ্টুন তৈরিতে ব্যাস্ত সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। গাজীপুর মহানগর  ৪৯ নং ওয়ার্ডে চলছে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নানা জল্পনা কল্পনা। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে  সর্ব সাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও পরিশ্রমী নেতা জুয়েল হোসেন জয়।
এলাকাবাসী জানায়, জুয়েল হোসেন ৪৯ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা স্বার্থে সহযোগিতার মাধ্যমে ভূমিকা পালন করে আসছেন। এছাড়া ৪৯ নং ওয়ার্ডের অসংখ্য অসহায়-দারিদ্র্য ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন,নগদ অর্থ, ত্রাণ, ঔষধ সামগ্রী। জুয়েল হোসেন অসহায় শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিপদকালীন সময়ে সবসময় আমাদের পাশে ছিলেন এবং আগামী দিনেও পাবেন। আগামী ২৫ মে ২০২৩ইং তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪৯ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমরা আশাবাদী।
 
জুয়েল হোসেন জয় বলেন, আমি ছাত্র জীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে বাংলাদেশের সর্ব বৃহৎ দল আওয়ামী লীগের অগ্রযাত্রাকে সাফল্য মন্ডিল করতে বাংলাদেশ ছাত্রলীগের সাথে রাজনীতি করে আসছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সাথেই থাকবো। আমি এলাকার সন্তান হিসেবে ৪৯নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চাই। আসন্ন নির্বাচনে তাদের মূল্যবান ভোটে যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই তাহলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর এলাকাটিকে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। এই এলাকায় কোন প্রকার মাদক, সন্ত্রাস ও দূর্নীতিবাজদের ঠাই হবেনা। আমি কাউন্সিলর হতে চাই শুধু আপনাদের সেবা দেওয়ার জন্য। নির্বাচিত হই আর না হই আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ। 

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’