পাথরঘাটায় বিএনপি’র নবগঠিত ইউনিয়ন কমিটির ১৩ জনের অনাস্থা প্রকাশ
বরগুনা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি’র ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্য থেকে ১৩ জন সদস্য অনাস্থা প্রকাশ করেছে।
গত রবিবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় নাচনাপাড়া বাজার সংলগ্ন মাঠে বসে ১৩ জন সদস্য অনাস্থা প্রকাশ করেন। ১০ জন উপস্থিত থেকে ও ৩ জন মোবাইল ফোনে বর্তমান আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে, গত ২৪ এপ্রিল নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছে । এই কমিটি ঘোষণা দেয়ার সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব অন্য সদস্যদের সাথে আলাপ না করে ঘরোয়া কমিটি দেওয়ার অভিযোগ এই ১৩ সদস্য অনস্থা প্রকাশ করে।
এ সময় কমিটির যুগ্ন আহ্বায়ক বাবু মিল্টন গয়ালি বলেন, ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়ার সময় আহ্বায়ক ও সদস্য সচিব অন্য সদস্যদের কোন মতামত না নিয়ে ঘরোয়া কমিটি ঘোষণা দিয়েছে, তাই এই কমিটির প্রতি আমিসহ ১৩ জন অনাস্থা প্রকাশ করেছি।
অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার বাচ্চু, আহবায়ক বাবুল খান,শাহ আলম খান, মঞ্জুরুল ইসলাম রিপন ,শাহ আলম, আলতাফ হোসেন ও সদস্য লুতফর রহমান, গাজী টিপু,জালাল খান, খলিলুর রহমান, কালাম শরীফ, সালমা জাহান বিউটি।
এ ব্যাপারে আহবায়ক মহিউদ্দিন আহাম্মেদ পান্না বলেন, আমরা ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা করে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছি, যারা অনস্থা প্রকাশ করেছে তারা ব্যক্তি বিশেষ রাজনীতি করে, তারা সুযোগ সন্ধানী লোক, আমি সাংগঠনিকভাবে কমিটি ঘোষণা করেছি।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন
নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক
Link Copied