রাজবাড়ীর পাংশায় বর্তমানে সর্বোচ্চ করোনা শনাক্ত
রাজবাড়ীর মধ্যে বর্তমানে সর্বোচ্চ করোনা ভাইরাস শনাক্তের হার পাংশা উপজেলায়। গত ২৪ ও ২৫ জুলাই রাজবাড়ীর তিনটি উপজেলা থেকে ২১০টি নমুনা সংগ্রহ করে আরটিপিসিআর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার (২৯ জুলাই) পরীক্ষার ফল হাতে পেলে ২১০টি নমুনার মধ্যে ৮৭টি নমুনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে পাংশার ১২২টি নমুনার মধ্যে পজিটিভ ৪৭টি। বালিয়াকান্দির ৫৭ টি নমুনার মধ্যে পজিটিভ ৩১টি। গোয়ালন্দের ৩১টি নমুনার মধ্যে পজিটিভ ৯টি।
পাংশা উপজেলায় সর্বমোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৯৩১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৫৩৯ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। মৃত্যুবরণ করেছেন ১৯ জন। রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied