ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় আশা এনজিওর ম্যানেজারসহ গ্রেপ্তার ৮


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:৩৯
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এনজিওর ম্যানেোরসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গত ২৮ ও ২৯ জুলাই পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা ও মো. মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করেন।
 
জানা গেছে, নারী ও শিশু নির্যাতন মামলায় রাজবাড়ী সদর থানার দাদপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশা নামের একটি এনজিওতে পাংশা উপজেলার বাগদুলী ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অপর আসামিদের মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- পাংশা উপজেলার কুঠিমালিয়াট গ্রামের মো. মকবুল মণ্ডলের ছেলে আলাল মণ্ডল (৩৬), বালাই মল্লিকের ছেলে শিমুল মল্লিক (৩২) ও ফারুক মল্লিক (৩৬), মৃত মজিদ মণ্ডলের ছেলে গলাকাটা শাহিন (৩০), হারেজ মল্লিকের ছেলে লিটন মল্লিক (৩৪), সবেদ শেখের ছেলে আতিয়ার শেখ (৩৭) এবং নাসির শেখের ছেলে আমজাদ শেখ (৩৩)।
 
বৃহস্পতিবার আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোচ্চার পাংশা থানা পুলিশ। আসামি যেই হোক না কেন, কোনো ধরনের ছাড় দেয়া হবে না। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়