তাড়াশে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ইউনিয়নে স্থানীয় কোন্দলকে কেন্দ্র করে গত ২ মে ২৩ মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ‘কৃষক লীগের’ সংবাদ সম্মেলনে ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত সম্মানহানীকর,কুরুচিপূর্ণ, লিখিত মিথ্যা বক্তব্যে দেওয়ার প্রতিবাদে নওগাঁ ইউনিয়নের ৪ন ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ৪ মে ২৩ বৃহস্পতিবার সকালে শাহ শরীফ জিন্দানী ( র:) মাজারের অফিস প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তারা খন্দকারের সভাপতিত্বে পাল্টা সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুল কুদ্দুস। তিনি লিখিত বক্তব্যে বলেন,জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ নির্বাচিত হওয়ার পর থেকেই তার সংরক্ষিত আসনে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। তার ক্লিন ইমেজ ও জনবান্ধব উন্নয়নকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে এবং সামাজিক ভাবে স্থানীয় সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল অযাচিতভাবে দোষারোপ করে যাচ্ছেন।মূলত: কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন। তাই স্থানীয় সংসদ সদস্যর এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও সম্মানহানিকর ও তার ক্লিন ইমেজ ও জনবান্ধব উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য লিখিত বক্তব্য দেওয়ার প্রতিবাদে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, সদগুনা ইউপি’র সাবেক চেয়াারম্যান ও আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহহেল বাকি, নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোওয়ার্দ্দী হোসেন সরোয়ারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩