অভয়নগরে মামলাবাজ খ্যাত রমজানের মামলায় আতঙ্কে এলাকাবাসী
অভয়নগরে মামলাবাজ খ্যাত রমজান বিশ্বাস (৪৭) এর কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তার মামলা থেকে রেহাই পাইনি নিজের আত্মীয় সজন ও। যে কারনে ভুক্তভোগীরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গে দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনা টি যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভা ০৩ নং ওয়ার্ড ধোপাদী গ্রামের চাষী ক্লাব এলাকায়। জানা গেছে ,ধোপাদী গ্রামের মৃত মোসলেম উদ্দিন বিশ্বাস ছেলে মামলাবাজ রমজান বিশ্বাস তার বসত বাড়ির আসে পাশের আত্মীয়,প্রতিবেশি, নামে থানায়,কোর্টে একাধিক মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। তার কারনে এখনো এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে,এলাকার সকল যুবক,বৃদ্ধ,মহিলা তার করা মামলার আসামী হয়েছেন,জাকিয়া- পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, আলমগীর পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, মোছা: সুন্নি স্বামী মোজাম্মেল, মোদাচ্ছের -পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, কাইয়ুম -পিতা আলমগীর হোসেন, বুলবুলি -স্বামী মোদাচ্ছের, হালিমন -স্বামী আলমগীর হোসেন, বাড়ির পাশে জমির মালিক আব্দুর রাজ্জাক-পিতা মৃত:মক্কেল আলী মোল্ল্যা, গহর মোল্ল্যা -পিতা মৃত:মক্কেল আলী মোল্ল্যা, হারুন মোল্ল্যা -পিতা মৃত আমিন উদ্দিন মোল্ল্যা, মামুন মোল্ল্যা -পিতা মৃত তারিখ মোল্ল্যা, সেলিম মোল্ল্যা -পিতা মৃত তারিক মোল্ল্যা, সহ নিজের পরিবারের আপন ভাই সহ প্রতিবেশী মানুষকে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান,
এই রমজান বিভিন্ন সময় আমাকে মেরেফেলার হুমকি দিয়ে আসছে। সে দফায় দফায় আমি সহ আমার ভাই- ভাইপোদের ৪টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার সাথে থেকে এ ব্যক্তি বিএনপি নেতা সহযোগিতা করে যাচ্ছেন।আমরা এলাকাবাসী রমজানের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুক রমজানের প্রতিবেশী বলেন, এই রমজান একজন ডাকাত ছিলো। ও ডাকাতি মামলায় ছয়-সাত বছর জেল খেটেছে।বাড়ি এসে যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমন কি স্থানীয় থানায় মামলা না নিলে কোর্টে যে মামলা দিয়ে আসে সে এলাকায় মামলাবাজ রমজান নামে খ্যাত। রমজানের এক আত্মীয় জানান,মামলাবাজ রমজানের মামলার আতঙ্কে এলাকার সাধারণ মানুষভীতিগ্রস্ত,কথায় কথায় মামলার ভয় দেখায়।রমজান একজন জামাত বিএনপির সক্রিয় সোর্স।
নওয়াপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন, রমজান বিশ্বাস এর বিরুদ্ধে এলাকাবাসীর নানান অভিযোগ পাওয়া যায়।যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ির আশেপাশের মানুষ জর্জরিত। সামাজিকতা বোঝে না কোন সমস্যায় দুই পক্ষ ডাকলে রমজান হাজির হয় না। পরে শোনা যায় কোর্টে গিয়ে মামলা করেছে।
০৪ নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, আব্দুর রাজ্জাক একজন ভালো মানুষ। রমজান তার জমি দখল করে বসে আছে। সে কাউকে মানে না কথায় কথায় কোর্টে গিয়ে মানুষকে মামলা দিয়ে হয়রানি করে।
রমজান বিশ্বাস বলেন,আমি এক সময় ডাকাতি করতাম। এখন করিনা। জেল খেটে আমি ভালো হয়ে গেছি। আমার জমির ভিতরে আব্দুর রাজ্জাক এক হাত জমি পাবে। একা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। আমার কাছের এক ব্যক্তি আছে তার কাছ থেকে শুনে জানাবো। এক জায়গায় বসলে মিমাংসা হয়ে যাবে।
একটি অভিযোগের তদন্তে থাকা এএসআই রিয়াজ বলেন,থানায় উভয়পক্ষকে ডেকে বসা হলে স্থানীয় ২ কাউন্সিলর তাদের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করি কিন্তু রমজান নিজেই কারোর কথা শুনতে চাই না এমনকি মানতেও চাইনা।
এবিষয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (চলতি দায়িত্ব) মিলন কুমার মন্ডল বলেন,ধোপাদী গ্রামের রমজান এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তদন্তে রমজান একজন ফ্রট। তাকে কয়েকবার থানায় মিটমাটের জন্য ডাকা হলে স্থানীয় সমাধান মেনেন না । পরবর্তীতে জানা যায় রমজান কোর্টে গিয়ে মামলা করেছে। শুনেছি সে এলাকার লোকজন এর বিরুদ্ধে মামলা করেছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied