ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে কৃষকলীগের ধান কাটা উৎসব


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ২:৪২
রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের উদ্যোগে ধানকাটা উৎসব পালন করা হয়েছে। কাপ্তাই উপজেলার রেশম বাগান ব্লকে গত বুধবার এই উৎসবের আয়োজন করা হয়। এসময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐ এলাকার ২ একর কৃষকের ব্রিধান -১০০ ( বঙ্গবন্ধু ধান) কেটে কৃষকের ঘরে তুলে দেন নেতাকর্মীরা। 
 
এর আগে রেশম বাগান তনচংগ্যা পাড়া কৃষক  মাঠে ধান কাটা উৎসব এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।  
 
কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল)  এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, রাঙামাটি জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি সান্ত্বনা চাকমা, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মৃনাল তনচংগ্যা। ধান কাটা উৎসবে কৃষকলীগের কেন্দ্রীয় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
কাপ্তাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের দিক নির্দেশনায় সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা এই ধান কাটা উৎসব পালন করছেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন