মহাদেবপুরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা
নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অমূল্য কুমার মন্ডল (৪২) নামে এক ধান-চাল ব্যবসায়ীকে উঠিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার চকগৌড়ি এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে বগুড়ার মোকামতলায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
অমূল্য কুমার মন্ডল নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গুনিগাছ গ্রামের মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি চকগৌড়ি এলাকায় পূর্ণিমা চাউল কল ভাড়া নিয়ে ব্যবসা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মামুন আক্তার বলেন, নওগাঁ সদর উপজেলার চকগৌড়ি এলাকার পূর্ণিমা চাউল কল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন অমূল্য কুমার। বুধবার দুপুরে নওগাঁর একটি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এমন সময় একটা মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে জানা যায় তাকে বগুড়ার মোকামতলায় ফেলে রেখে চলে গেছে।
অমূল্য কুমারের শ্যালক গৌরাঙ্গ মন্ডল বলেন, ভগ্নিপতির কাছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিল।
সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল সাংবাদিকদের বলেন, ‘অমূল্য মন্ডলের সঙ্গে কথা হয়েছে। সে সুস্থ আছেন। আমরা তদন্ত শুরু করেছি।’
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত