ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৪-৫-২০২৩ বিকাল ৫:২৫
মাদারীপুর সদরের ঝিকরহাটিতে নিজঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবী, পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে ঘরের মধ্যে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ী থেকে মহিউদ্দিন খান (৪২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী, পরিবার ও পুলিশ জানান, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছোট ছেলে মহিউদ্দিন খান একাই বাড়ীতে ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের কাজের বুয়া রানী আক্তার ঘরের ভিতর গিয়ে মহিউদ্দিনের মরদেহ বাথরুমের ভিতর পরে থাকতে দেখেন। পরে তার চিৎকার চেচাঁমিচেতে প্রতিবেশীর এগিয়ে এসে তার মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহের সুরতহাল করে সিআইডিকে খরব দিলে দেয়। পরে দুপুর ২টার দিকে প্রয়োজনীয় আলামত রেখে মৃতদেহ মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এসময় মহিউদ্দিনের বুকেঁর উপর ক্ষতের চিহ্ন দেখা যায়।
মহিউদ্দিন খানের বড় বোন তাসলিমা ইসলাম বলেন, ‘আমার মা বাড়ীতে ছিল না। একমাত্র মহিউদ্দিনই বাড়ীতে ছিল। তাই ফাঁকা ঘর পেয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে রেখে গেছেন দুর্বৃত্তরা। না হলে কেন তার বুঁক ও হাতে আঘাতে চিহ্ন পাওয়া গেলো। এখন সিআইডি আসছে, তারা তদন্ত করে দেখুক কে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবী করি।’
এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘরের মধ্যে কেউ না থাকায় কিভাবে মৃত হয়েছে, সে বিষয় এখনো কিছু বলা যাবে না। যে কারণে সিআইডি এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এরপরে ময়নাতদন্তের প্রতিবেদনের পরে বোঝা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা। আর বুঁকের উপর মৃতদেহ পরে থাকার কারণে একটা দাগের সৃষ্টি হয়েছে, সে বিয়ষটিও খতিয়ে দেখা হবে

এমএসএম / এমএসএম

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু

মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ