বাঁশখালীতে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪
চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন মহিলা আহতের ঘটনাসহ বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠছে।
৩ মে(বুধবার) সকাল ১০টায় বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুয়ারী পাড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে।এতে আহতরা হলেন,ওই এলাকার আলী আহমদের মেয়ে মমতাজ বেগম (৪০), নাছিমা আক্তার (২৩), ছকিনা আক্তার (৩৫)সহ পরিবারের আরো সদস্য আহত হয়েছে বলে আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক নাছিমা আক্তার ও মমতাজ বেগমের অবস্থা গুরুতর হওয়াতে আহত মমতাজ ও নাছিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে তাঁরা চমেক হাসপাতালর ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলেও ভিকটিমদের পারিবারিক সুত্রে জানা যায়।
সাধনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুয়ারী পাড়া এলাকার মৃত আবদুল হাইর এর ছেলে আলী আহমদ গং এর সাথে দীর্ঘদীন যাবৎ একই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে দোলোয়ার গং এর সাথে বিরোধ চলে আসছে।সেই বিরোধ সংক্রান্তে আদালতে মামলা চলমান রয়েছে,ওই মামলায় আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থানা পুলিশকে নির্দেশ দিলেও আইনের তোয়াক্কা না করেই বুধবার সকালে হঠাৎ লাটি সোটা নিয়ে মৃত মোজাফর আহমদের ছেলে দোলোয়ার হোসেন (৩০) মৃত মনির আহমদের ছেলে নুরুল আমিন (৪২), আহমদ হোসেন এর স্ত্রী জয়নাব বেগম (২৮), দেলোয়ার হোসেনের স্ত্রী রাবু বেগম. মোজফফ আহমদের মেয়ে তছলিমা বেগম (২২) সহ আরো কয়েক জনের একটি দল আলী আহমদ গং এর বসতঘরে ভাংচুর চালায়, এতে নাছিমা আক্তার ও মমতাজ বেগম বাঁধা দিলে তাদের উপর হামলা চালিয়ে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলেও দাবি করেন ভিকটিমদের পরিবারের সদস্যরা।তাদের হামলায় গুরুতর আহমদ হয়ে চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নাছিমা আক্তার ও মমতাজ বেগমের।এসময় তাঁদের পরিবারের আরো দুই সদস্য আহত হয়েছে বলেও জানান তাঁরা।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ কামাল উদ্দীন পিপিএম বলেন,
এবিষয়ে এখনো পর্যন্ত লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ আসেনি।লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি