কাশিয়ানীতে মোটরসাইকেল খাদে পড়ে যুবক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে মারাত্মক আহত হয়েছে অপর মোটরসাইকেল অরোহী মো. জাহিদ হাসান (৩৮)।
বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনির আব্দুর রহমানের ছেলে।
ওসি খান শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মোটরসাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে যান। কক্সবাজার ভ্রমণ শেষে খুলনা ফিরছিলেন তারা।
এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মো. জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।
পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রফিকুল ইসলাম রাসেলের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied