দখল আর দৃষনের মুখে মৃত প্রায় সাভারের নদীগুলো
দখল আর দূষণে বদলে গেছে সাভারের নদীগুলোর পানির রং। দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। বরং দিন দিন দূষণের মাত্রা বাড়ছে।
সরেজমিনে ধলেশ্বরী নদীর পাড়েই কথা হয় ৭০ বছর বয়সী মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি দৈনিক সকালের সময়কে বলেন, ‘আগের রূপ নেই নদীগুলোর। স্বচ্ছ পানি এখন কালো হয়ে গেছে। আগে নদীতে জেলেদের আনাগোনা থাকলেও এখন তা শূন্য। মাছ তো দূরের কথা, অন্যান্য জলজ প্রাণীরও দেখা মেলে না।’
অন্যদিকে কর্ণপাড়া খাল আর ধলেশ্বরী নদী ঘুরে দেখা যায় দূষণের ভয়াবহ চিত্র। নদীর বিভিন্ন অংশে শিল্পকারখানার বর্জ্য ফেলা হচ্ছে। নদীর পাড় দখল করে স্তূপ করে রাখা হয়েছে ময়লা,আবর্জনা। ধলেশ্বরী নদীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চামড়া শিল্পনগরীর বর্জ্য। বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি ধলেশ্বরীতে ফেলা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সাভার চামড়া শিল্পনগরীতে সিইটিপির (কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) ধারণক্ষমতার অনেক বেশি বর্জ্য সৃষ্টি হয়। ফলে এ শিল্পনগরীর তরল বর্জ্য সিইটিপিতে গেলেও অন্যান্য বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে ধলেশ্বরীতে।
এছাড়া হেমায়েতপুর এলাকায় বেশ কিছু খালেই ফেলা হচ্ছে শিল্পকারখানার অপরিশোধিত রাসায়নিকযুক্ত কালো পানি। ইটিপি প্ল্যান্ট ছাড়াই প্রায় ২২টি ওয়াশকারখানায় দেখা যায় এমন চিত্র।এছাড়া পদ্মারমোড় এলাকায় মিন ওয়েল্স নামক একটি প্রতিষ্ঠান সরাসরি ধলেশ্বরী খালে অপরিশোধিত পোড়া মবিল ফেলে দূষণ করছে।
পরিবেশবিদ সালাউদ্দিন খান নঈম বলেন, অপরিশোধিত তরল বর্জ্য নদীগুলোকে গ্রাস করছে। এতে নদীর জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এ দূষিত পানি ব্যবহারের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু ধলেশ্বরী নদীতে নয়; বংশী, গাজীখালী, তুরাগ নদীও রয়েছে দূষণের সর্বোচ্চ পর্যায়ে। সাভার নামাবাজার এলাকায় বংশী নদী ঘুরে দেখা যায়, নদী দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজারের সকল বর্জ্য নদীতে ফেলা হচ্ছে।
স্থানীয় আনোয়ার হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, ‘মাঝে মধ্যে নদী কমিশনসহ নানা সংস্থার লোকজন এসে দেখে যান। তবে দূষণ ঠেকাতে বাস্তবমুখী কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। দিন যতই যাচ্ছে দূষণের মাত্রা ততই বাড়ছে।’
অন্যদিকে সাভারের নয়ারহাট এলাকায় বংশী নদী দখল করে গড়ে তোলা হয়েছে অর্ধশত অবৈধ বালুর গদিঘর। প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে বড় বড় বালু বোঝাই বল্কহেডে করে বালু এনে নদীর তীর দখল করে গড়ে তোলা গদিঘরে আনলোড করা হচ্ছে। তারপর এসব বালু ড্রাম ট্রাকে করে উন্মুক্তভাবে বিভিন্ন স্থানে পরিবহন করায় একদিকে যেমন জনগনের ভোগান্তি বেড়েছে অন্যদিকে নদী দখলসহ কোটি টাকা ব্যায়ে নির্মিত সড়কগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, দূষণ ঠেকাতে কাজ চলছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নদী দূষণ ঠেকাতে প্রয়োজনে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied