ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:২৭

জলবায়ু পরিবর্তন বিষয়ক ও বাংলাদেশ নদী শাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৫ মে) বেলা ১১টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হল রুম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

উক্ত সেমিনারে সভাপতি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির  সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।  
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন।  

এ ছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।  

বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাপক এ কে এম এনামুল হক পিএইচডি, জাকির হোসেন খান, ড.শেখ ফরিদুল ইসলাম।  

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।  

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে কার্যকর নীতি ও পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন