ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ১:১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৬ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। এ ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।

এর আগে চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাবির এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষাও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর