ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও বৃত্তি প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ২:৯
 টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে ৬ মে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ
বৃত্তি পরীক্ষায় প্রায় ৪০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়। ৫৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে এ অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)। 
প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার এর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও মিরপুর সরকারি রূপনগর মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মুঈদ মুস্তারিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সভা সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন ও সাহিত্য সম্পাদক ভবেশ মুকুল পাল। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। তিনি আরো বলেন, এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য কিছু টাকা দেয়া না, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। সে জন্য তিনি অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নিজ হাতে বৃত্তির চেক ও সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত