ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় অগ্নিকাণ্ডে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১:৩৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানি ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৮ জুলাই) রাত আড়াইটার দিকে ওই গ্রামের তপু তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তার মা আগুন দেথে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চালসহ সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে চামরদানি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইউপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের নির্দেশে স্থানীয় দুর্যোগ ব্যবস্থপনা কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা ও দুই বান টিন প্রদান করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার