চুয়াডাঙ্গায় ১১কেজি রুপার গহনাসহ আটক-২
চুয়াডাঙ্গার দর্শনায় ভারতীয় ১১ কেজি রুপার তৈরী গহনাসহ দুজন চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ মে) দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের দর্শনা-সরোজগঞ্জ সড়কে দুপুরে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। ডিবি পুলিশের ওসি আব্দুল আলীম জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের দর্শনা-সরোজগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে। এসময় দুজন ব্যক্তি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ তাদেরকে আটক করে। এই রুপার গহনা ভারত থেকে আসছিলো বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। আটককৃতরা দর্শনা রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসন (৩২) মোটরসাইকেলে থাকা বিশেষ কায়দায় মোড়ানো তেলের ট্যাাংকির মধ্যে রাখা ব্যাগ থেকে ১১ কেজি ওজনের রুপার তৈরী গহনা উদ্ধার হয় যাহার বাজার মূল্য ১২ লক্ষ ২২ হাজার টাকা । আটককৃতদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি