শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও প্রয়াত ভাষা সৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপুর ১২টায় রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (০৭ মে) পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা।
শোক বার্তায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা’র মৃত্যুতে শোক জানিয়েছেন। পৃথক-পৃথক শোক-বার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত