ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে আঞ্চলিক সড়ক পাকাকরণ না হওয়ায় ১৫ হাজার মানুষ চরম বিপাকে


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৩ দুপুর ৩:৪৪

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার সদগুনা ইউনিয়নের  তাড়াশ বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল থেকে  কুন্দইল কাটা খালের ব্রীজ পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি পাকাকরণ না হওয়ায় ওই এলাকার ৫টি গ্রামের  ১৫ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে ও সরেজমিনে দেখা যায়, তাড়াশ উপজেলার সদগুনা  ইউনিয়নের তাড়াশ বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল থেকে  কুন্দইল কাটা খালের ব্রীজ পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি পাকাকরণ না হওয়ায়, ধাপতেতুলিয়া, পতিরামপুর, তেলিপারা,ভেটুয়া ও সান্দুরিয়া সহ ওই ৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াতের জন্য চরম বিপাকে পড়েছে । বর্ষা মৌসুমে কর্দমাক্ত সড়ক দিয়ে  গ্রামবাসীকে পায়ে হেটে চলাচল করতে হয়। ৩টি গ্রামের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। সড়ক গুলো চলাচলের অনুপযোগী হওয়ায় উৎপাদিত কৃষি পণ্য বারুহাস ও কুন্দইল হাটে নিয়ে যাওয়া সম্ভব হয়না । যাতায়াতের জন্য মহিষের গাড়ীর মাধ্যমে  খাদ্য শষ্য নিয়ে যেতে কয়েক গুণ  বেশি ব্যয় হয় । একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমায় জড়িয়ে যায়। ফলে ওই এলাকার ছেলে মেয়েদের স্কুল ও কলেজে যাতায়াত করা দুসাধ্য হয়ে পরে। বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা-যাওয়া খুবই দুর্বিসহ যন্ত্রনা। ৩ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় উপজেলা শহরের এ সকল গ্রামের বাসিন্দারা সরাসরি আসতে পারে না। । তেতুলিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, নেতারা সময় এলে সব স্বীকার করেন কিন্তু  সময় পেলে প্রতিশ্রুতি রাখে না। পরবর্তী সময় পর্যন্ত আর খবর থাকে না। সান্দুরিয়া গ্রামের কিরণ হোসেন বলেন, আমাদের আয়ের একমাত্র উৎস কৃষিখাত থেকে ধান সংগ্রহ করা। কিন্তু সেই উৎপাদিত ধার কেটে জমি থেকে আনতে  ও ধান বিক্রি করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়। যোগাযোগ ভাল না হওয়ায় এই ধান আমরা বাজার মুল্যের চেয়ে অনেক কম দামে  বিক্রি করি ।  মাত্র ৩ কিলোমিটার সড়ক পাকা হলেই এই ৫ গ্রামের  প্রায় ১৫ হাজার মানুষ সরাসরি উপজেলার যেকোন হাটে ও বাজারে যেতে পারতেন। তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ ইফতেখার সরোয়ার ধ্রুব  জানান, হেদারখাল থেকে  কুন্দইল কাটাখালের ব্রীজ পর্যন্ত রাস্তার প্রকল্প জমা দেয়া হয়েছে , পাশ হয়ে আসলেই কাজ শুরু করে দেয়া হবে। 

এমএসএম / এমএসএম

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন