নানামুখী সংকটে ইবির জিয়া হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, খাবারের মান, ওয়াইফাই ও বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যার বিষয়ে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রবিবার (৭ মে) বেলা ১২ টায় হলের গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।
এসময় তারা 'ওয়াফাইয়ের স্থায়ী সমাধান চাই', 'ডাইনিং এর খাবারের মান বৃদ্ধি করুন', 'বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে', 'হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে', 'হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে', 'দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন', 'বেতন ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই', ও 'সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে নইলে দায়িত্ব ছাড়তে হবে' ইত্যাদি বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
হলের আবাসিক শিক্ষার্থী হানিফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিং, টয়লেটগুলো অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের ট্যাপের পানি খাওয়ানো হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ যাবত হলে ওয়াইফাই নেই। বিষয়গুলো নিয়ে কয়েকবার প্রভোস্ট স্যারের সাথে কথা হয়েছে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদিকে আজকে স্যারকে সমস্যাগুলো অবহিত করলে তিনি বলেন, সাধারণ ছাত্ররা যে যাই বলুক আমরা আমাদের মতো হল চালাবো।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান বলেন, ফান্ডে তেমন টাকা নেই। ফান্ড গঠন সাপেক্ষে যতদ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied