ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

ইউজিডিপি’র সহায়তায় ডংনালায় সেচ ড্রেনের মাধ্যমে বোরো আবাদে কৃষকরা খুশি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:৫
কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা উপর পাড়ায় চলতি মৌসুমে প্রথমবারের মত বোরো ধানের চাষ করা হয়েছে। এতে ধানের ভাল ফলন দেখে কৃষকরা বেজায় খুশি। সেচ ব্যবস্থা না থাকায় এতদিন ওই এলাকায় বোরো মৌসুমে প্রায় ৫ হেক্টর জমি অনাবাদি পড়ে থাকতো বলে কৃষকরা জানায়।
 
কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যােগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহায়তায় ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে দুই ধাপে মোট ২শ’ ৬৫ মিটার লম্বা সেচ ড্রেন নির্মাণের ফলে ওই এলাকার কৃষকরা প্রথমবারের মত বোরো মৌসুমে চাষ করার সুযোগ পায় বলে জানান কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বর্তমানে ধান কাটার মৌসুমে কৃষকরা ওই এলাকার ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
 
ডংনালা এলাকার প্রবীণ কৃষক চিং প্রু অং মারমা জানান, বর্তমানে তার বয়স ৬০ চলছে। তার দীর্ঘ জীবনে তিনি কখনোই তাদের জমিতে বোরো মৌসুমে চাষ করতে দেখেনি। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় চলতি বছরের জানুয়ারি মাসে ড্রেন নির্মাণ কাজ সমাপ্ত হলে কৃষকরা ধান আবাদ করেন। এখন মাঠ জুড়ে সোনালী ধান দেখে আমরা সত্যিই খুশি।
 
স্থানীয় উপকারভোগী মুচিংবাইন মারমা জানান, তিনি তার ২ একর জমিতে ধান বুনেছেন এবং প্রায় ১ মেট্রিক টন ধান প্রাপ্তির আশা করছেন। এছাড়া ওই এলাকার কৃষক আবেইশি মারমা, চাবাইউ মারমা ও মংবাচিং মারমা ড্রেনটির মাধ্যমে সেচ ব্যবস্থাপনার জন্য ইউজিডিপি ও উপজেলা পরিষদকে ধন্যবাদ জানান।
 
স্থানীয় ইউপি সদস্য উচহ্লা মারমা জানান, এই সেচ ড্রেনটি অত্র এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনে একটি বিশেষ ভূমিকা রাখবে। তবে এ এলাকায় আরও প্রায় ১ দশমিক ৫০ হেক্টরের মত জমি সেচ ব্যবস্থাপনার আওতার বাইরে রয়েছে। আগামীতে ড্রেনটি আরও সম্প্রসারণ করা হলে এলাকার অবশিষ্ট অনেক কৃষকরাও উপকৃত হবে।
 
কাপ্তাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঝিমি চাকমা জানান, এলজিইডি কাপ্তাইয়ের সার্বিক তত্ত্বাবধানে দুই ধাপে এই ড্রেনটির কাজ করা হয়েছে। উপজেলা পরিষদ চাইলে পরবর্তীতে ড্রেনটি সম্প্রসারণ করতে পারে। তিনি আরও জানান, ড্রেনটির পাশে একটি ছড়া রয়েছে। সেখান থেকে মোটর ও পাইপের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা করা হচ্ছে। এলাকার সকল কৃষকের সমন্বিত উদ্যােগে কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন