ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:১৪

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার মো. হারুনকে (৪০) উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মোহাম্মদ অজিউল্লার ছেলে।

রোববার (৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুনের নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ ১৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতার এড়াতে এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক