ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ১৫০০ পিচ ইয়াবাসহ একাধিক মামলার ২ আসামি আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:২০
মাদারীপুরে ইয়াবাসহ একাধিক মামলার আসামী দুই মাদককারবারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতা হলো, মাদারীপুরের কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের মৃত মোস্তফা আলী হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৫) ও আউলিয়ারচর গ্রামের মৃত সুলতান মুন্সীর ছেলে রশিদ মুন্সী (৪৮)।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে কুমিল্লা হয়ে মাদারীপুরে আসছে এমন খবরের ভিত্তিতে শহরের পুরাতন কোর্ট (লালুনার মোড়) এলাকায় তল্লাসী চৌকি বসানো হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা ও মো. শাহজাহাল সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করে। এ সময় মোটরসাইকেলের সাথে থাকা সেলিম হাওলাদার ও রশিদ মুন্সীর ব্যাগ তল্লাসী করে ১৫শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। পরে মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ইয়াবাসহ আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়। এই মাদকের ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, বেশকিছু নাম পাওয়া গেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে সোমবার আদালতে তোলা হবে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলাও রয়েছে।

এমএসএম / এমএসএম

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু