ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা হত্যার মামলার প্রধান আসামী গ্রেপ্তার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:৪৫
সাতক্ষীরার কলারোয়ার চাঞ্চল্যকর ব্যাংক কর্মকর্তা হত্যার মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা টাঙ্গাইল জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব হোসেন এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামীর নাম আমিনুর সরদার (৫০)। তিনি কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকার মৃত বজলে সরদারের ছেলে।
তিনি জানান, চলতি বছরের গত ৪ এপ্রিল কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের শাহানারা খাতুনকে পূর্বশত্রুতার জেরে আসামী আমিনুর রহমানসহ অন্যান্য আসামীরা এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় চাচী শাহানারা খাতুনকে বাঁচাতে ইসলামী ব্যংকের এজেন্ট শাখার কর্মকর্তা শাহিন গাজী এগিয়ে আসেন। তখন আসামী আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে মাথায় ও পায়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা শাহিন গাজীকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলে হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ এপ্রিল মারা যান ব্যাংক কর্মকর্তা শাহিন গাজী। এ ঘটনায় নিহত শাহিন গাজীর চাচা ইমন গাজী বাদী হয়ে পরদিন ঘাতক আমিনুর সরদার ও তার স্ত্রী মাহফুজা খাতুনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর থেকে আসামীরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে থাকে। এদিকে, এ ঘটনায় উক্ত মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ পালন করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ হত্যাকান্ডে জড়িত আসামীদের ধরতে অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার প্রধান আসামী আমিনুর সরদার ঢাকা থেকে রংপুরে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে টাঙ্গাইল জেলা শহর থেকে গ্রেপ্তার করেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ